নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা গরমসহ নানা কারণে লাইনের কোন অবস্থান সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।


বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এই ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।


কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ৭ টায় ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দেয়। এটি চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন পার হতেই ট্রেনের শেষ ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ১১টি বগি ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে।


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরমসহ নানা কারণে লাইনের কোন অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে।

Tag
আরও খবর