নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন

আগামী ৮মে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।

তফশীল অনুযায়ী ২৩ এপ্রিল ছিলো প্রথম ধাপের উপজেলাসমূহে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সদর উপজেলা

সদর উপজেলায় চেয়ারম্যান পদে নুরুল আবছার পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, কায়সারুল হক জুয়েল পেয়েছেন দোয়াত কলম এবং মুজিবুর রহমান আনারস প্রতীক পেয়েছেন।

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী

রশিদ মিয়া। এক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা পেয়েছেন ফুটবল প্রতীক, চম্পা উদ্দিন পেয়েছেন কলস প্রতীক।

মহেশখালী উপজেলা

মহেশখালী উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাবিব উল্লাহ হাবিব টুপি প্রতীক পেয়েছেন, গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, শরীফ বাদশা পেয়েছেন আনারস, জয়নাল আবেদীন পেয়েছেন দোয়াত কলম এবং আব্দুল্লাহ আল নিশান পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে মিফতাহুল করিম বাবু পেয়েছেন মাইক, শাহজাহান পারুল পেয়েছেন তালা, জাহেদুল হুদা পেয়েছেন চশমা প্রতীক,মোহাম্মদ আবু ছালেহ পেয়েছেন বই এবং মঈন উদ্দিন তোফাইল পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর পেয়েছেন প্রজাপতি, মিনুয়ারা মিনু পেয়েছেন ফুটবল এবং মনোয়ারা বেগম পেয়েছেন কলম প্রতীক।

কুতুবদিয়া উপজেলা

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম পেয়েছেন ঘোড়া এবং আছহাব উদ্দিন সিকদার পেয়েছেন আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, যুবলীগ নেতা জুনাইদুল হক পেয়েছেন চশমা এবং আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার পেয়েছেন বই প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা পেয়েছেন ফুটবল প্রতীক, হাসিনা আক্তার পেয়েছেন কলস প্রতীক।

Tag
আরও খবর