নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে পর্যটক হয়রানি বন্ধে জেলা প্রশাসনের অভিযান

ঈদ ও পহেলা বৈশাখ ঘিরে লাখো পর্যটক আসে কক্সবাজারে। হোটেল ও রেস্তোরাঁ মালিকরা সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানান অনিয়ম ও হয়রানি করে থাকে পর্যটকদের। এবার এসব অনিয়ম, হয়রানি বন্ধে অভিযান পরিচালনা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।

রবিবার (১৪ এপ্রিল) বিকেলে পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা অভিযান পরিচালনা করে অভিযুক্তদের হুশিয়ারি ও অর্থদন্ড দিয়েছে।

মাসুদ নামের এক পর্যটক জানিয়েছেন, কয়েক বন্ধু মিলে ঈদ বৈশাখের ছুটিতে কক্সবাজার বেড়াতে এসেছেন তারা। তবে অন্যান্য বারের তুলনায় তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া টাকার চেয়ে সেবার মান অগ্রহণযোগ্য বলে দাবী তাদের।

তারা আরও জানান, ঈদ বা বৈশাখে শুনি প্রতিবছরই পর্যটক হয়রানি বন্ধে নানা হুশিয়ারি থাকে। তবে সেটি কোনভাবে বন্ধ হয়নি বলে জানান তারা।

পর্যটক হয়রানির অভিযোগের পরপরই এমন পরিচালনা করা হয়েছে বলে জানান পর্যটন সেলের নির্বাহী ম্যাজিট্রেট মাসুদ রানা। তবে কতটাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি জানাননি তিনি।

হোটেল ভাড়া ও খাবারের মূল্য এবং আনুষঙ্গিক সকল বিষয়ে প্রশাসনের নিয়ম যেনো মেনে চলেন সেদিকে নজর রাখার কথা বলছেন কর্তৃপক্ষ।

Tag
আরও খবর