নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে পর্যটনমেলার দ্বিতীয় দিনে টুয়াক'র বর্ণাঢ্য রোড শো।

৭ দিনের বীচ কার্নিভাল ও পর্যটনমেলার দ্বিতীয় দিনে কক্সবাজার শহর মাতিয়ে দিলো পর্যটন সংগঠন টুয়াক এর রোড শো।


বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে লাবনী পয়েন্ট থেকে বিশাল গাড়ি বহরসহ রোড শো শুরু হয়।


ব্যানার, ফেস্টুন ও নানা রঙের ফুলে সজ্জিত গাড়িসমূহ প্রধান সড়কে নামতেই পর্যটকদের নজর কাড়ে। আনন্দ উৎসবের সুরে, বাদ্যযন্ত্রের তালে মেতে উঠে পর্যটন নগরীর বাসিন্দারা। সবার মাঝে উৎসবের আমেজ। চারিদিকে সাজ সাজ রব।


টুয়াকের বর্ণাঢ্য এই কর্মসূচি প্রধান সড়ক হয়ে কলাতলী, বাস টার্মিনাল থেকে ঘুরে শহরের বাজারঘাটা হয়ে কলাতলী পৌঁছে সমাপ্তি ঘটে


এতে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।


এ সময় টুয়াকের সভাপতি এম রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আজমল হুদা, সহ-সভাপতি মিজানুর রহমান মিল্কি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরকান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক কাদের খান, সহপ্রচার সম্পাদক সৈয়দ ফারহান, দপ্তর সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন, আইসিটি ও মিডিয়া সম্পাদক এরশাদ উল্লাহ খান, কার্যকরী সদস্য রুপম মল্লিক, মমতাজ উদ্দিন, সদস্য আরিফুর রহমান, এমএন আমিনসহ টুয়াক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়া ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ট্যুর গাইড এসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ বাপ্পিসহ ট্যুর গাইড সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জেলা প্রশাসনের আয়োজনে লাবনী পয়েন্টে চলমান ৭ দিনের এই পর্যটন মেলা ও বীচ কার্নিভাল সমাপ্ত হবে ৩ অক্টোবর। এ সময়ের মধ্যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বিশেষ ছাড় ঘোষণা করেছে।

Tag
আরও খবর