নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলী গ্রেফতার

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলী(৪০)কে শহরের কলাতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


তিনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন থানায় দায়েরকৃত মাদক, অস্ত্র, হত্যাচেষ্টাসহ কমপক্ষে ১৩ টি মামলার এজাহারভুক্ত আসামি।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ০৯টায় র‍্যাব ১৫ এর একটি দল জেলা শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


আটকৃত মোহাম্মদ আলী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌলভীপাড়ার বাসিন্দা মৃত হাজী কালা মিয়ার পুত্র।


র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান,”র‍্যাব ১৫ এর একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তার উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করে।


ইয়াবা ব্যবসায়ীমোহাম্মদ আলী নিজেকে রক্ষার জন্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলেও পরবর্তীতে আবার মাদক ব্যবসায় জড়ান। এরই ধারাবাহিকতায় ২০২১ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ মডেল থানায় দুটি মাদক মামলা দায়ের হয়। এর পূর্বে ২০১৯ সালের জুন মাসে ইয়াবা ব্যবসায়ের মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া টেকনাফের ৭৪ ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টেলিজেন্স বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ইন্টেলিজেন্স বিভাগের যে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়, তার মধ্যেও ছিল গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর নাম।“


পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব-১৫।

Tag
আরও খবর