নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

কক্সবাজার পৌরসভার খাল, নালা অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছেন মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের পৌরসভার ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ করে পুনঃখননের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।


কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন।


মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আরএস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে রাজধানীর হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে।


এসময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর