নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে পাচারকালে ৩২ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

কক্সবাজারের পাচারকালে ৩২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে।


রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শিশু, ১০ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।


পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।


আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে না কি জেল হাজতে পাঠানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Tag
আরও খবর