নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিএনজি আর বাড়ী ছাড়া আমার কিছুই নেই : বিদায়ী কক্সবাজার জেলা জজ

আমাকে অনেক প্রাইভেট গাড়ির মালিক এবং সম্পদের মালিক বলে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম প্রাইভেট গাড়ি বলতে আমার একটা সিএনজি আর সম্পদ বলতে শুধুই একটা বাড়ী ছাড়া আর কিছুই নেই বলে মন্তব্য করেন কক্সবাজারের বিদায়ী জেলা জজ মোহাম্মদ ইসমাইল।


শনিবার (১২ আগস্ট) দুপুরে কক্সবাজার নাগরিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় জেলা জজ মো. ইসমাইল এসব কথা বলেন।


তিনি বলেন, সরকার এবং আইন বিভাগ আমাকে জেলা জজের দায়িত্ব দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং কক্সবাজারের নাগরিকদের শান্তি শৃঙ্খলায় রাখা।


জেলা জজ বলেন, আমার তিন বছর দায়িত্বকালে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। আমি সবসময় চেষ্ঠা করেছি মানুষ যেন হয়রানিতে না পড়ে।


সম্প্রতি রামু উপজেলার মিঠাছড়ি চেয়ারম্যানের করা মামলায় হাইকোর্টে তলবের বিষয়ে বিদায়ী জেলা জজ সাংবাদিকদের বলেন, আমি চ্যালেঞ্জ করলাম এইটা ছিল একটা মিথ্যা মামলা। মামলার কাগজ এবং ওইদিন ঘটে যাওয়া কোন ঘটানার সাথে মামলার কাগজের সাথে মিল নেই।


জেলা জজ ইসমাইল বলেন, মামলার কাগজে লিখা আছে চেয়ারম্যানের গাড়িতে আসামি ইউনুস ভুট্টো লোহার রড দিয়ে বারি মারছে। অথচ ওই সময়ে রামুর ইউএনও এবং অনেক আনসার উপস্থিত ছিল।


একজন ইউএনও'র সামনে এবং আনসারের উপস্থিতিতে কিভাবে একজন চেয়ারম্যানের গাড়িতে হামলা করে। এ মামলার সবকিছু পর্যালোচনা করে মিথ্যা প্রমানিত হওয়ায় আমি জামিন দিয়েছি।


জেলা জজ ইসমাইল দাবি করে বলেন, তার দায়িত্বকালীন সময়ে সততা এবং জনগনের পক্ষে সবসময় রায় দিয়েছে।


অনুষ্ঠানে নাগরিক কমিটির প্রধান আ ন ম হেলাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক মোরশেদুর রহমান খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর