নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

কক্সবাজারে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক। তিনি স্মৃতিচারণ করে বলেন, “তৎকালীন আমার বিয়ের জন্য খান বাহাদুর মোস্তাককে ২০ হাজার টাকা উপহার দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। পরে আমি গেলে বঙ্গমাতা সেই উপহার পেয়েছিলাম কিনা জিজ্ঞেস করেছিলেন, তখন আমি প্রতিত্তোরে হ্যা জবাব দিই।”



সাংসদ কানিজ ফাতেমা আহমেদ আরও বলেন, “সত্যিকার অর্থে বঙ্গবন্ধু ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ, সাহসী যোদ্ধা ও বিচক্ষণ নারী। যে কারণে তাঁর সাহচর্যে, অসীম ত্যাগ ও প্রেরণায় শেখ মুজিবুর রহমান হতে পেরেছেন ‘বঙ্গবন্ধু ও জাতির পিতা’। তিনি জীবনের সকল পর্যায়েই নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সংকটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। প্রচারবিমুখ এই মহীয়সী নারী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব একে অপরের সম্পূরক। বাংলার ইতিহাসে জাতির সংগ্রামী নেতৃত্ব সৃষ্টিতে নীরবে-নেপথ্যে অনবদ্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।”


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস।



নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেল সুপার মো. শাহ আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিনসহ আরও অনেকেই।


পরে জেলায় অসচ্ছল নারীদের মাঝে ৪৫টি সেলাই মেশিন ও বিভিন্ন মহিলা সমিতিকে ৭ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী।


এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম বিশাল ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।



কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।

Tag
আরও খবর