নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০২

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দুই দিনের ব্যবধানে কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় দুজনের মৃত্যু হয়েছে। গত ৭ দিনে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের। এর মধ্যে ৯৭২ জন রোহিঙ্গা এবং ২৩০ জন স্থানীয়।


কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া এক তথ্যে এমন বিষয়টি উঠে এসেছে।


প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৭ আগস্ট) পর্যন্ত কক্সবাজারে মোট ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী ৫ হাজার ৭৬০ জন। যার মধ্যে ৪ হাজার ৮৬৯ জন রোহিঙ্গা ও ৮৯১ জন স্থানীয় রয়েছেন। কিন্তু ৭ দিন আগে ১ আগস্টের দেওয়া তথ্য বিবরণীতে দেখা যায়, কক্সবাজার জেলায় মোট ৪ হাজার ৫৫৮ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন।


যেখানে রোহিঙ্গা ছিলেন ৩ হাজার ৮৯৭ জন ও স্থানীয় ছিলেন ৬৬১ জন।

৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে নতুন করে দুজনসহ ৭ মাস ৭ দিনে মৃত্যুবরণ করেছে ৬ জন। এর আগে মৃত্যুবরণ করা ৪ জন রোহিঙ্গা হলেও নতুন করে মৃত্যুবরণ করা দুজনই টেকনাফ উপজেলার বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ ফাহিম আহমদ ফয়সাল।


তিনি জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালে এই দুজনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে ৫ আগস্ট ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়। এই তরুণীর ডেঙ্গু শক সিনড্রম ছিল। ৬ আগস্ট মারা যার ১৭ বছর বয়সী এক তরুণের। এই তরুণের ডেঙ্গুজনিত মাল্টি অর্গান ফেইলিউর ছিল।

মারা যাওয়া দুজনের নাম ঠিকানা তিনি জানালেও তা গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করায় প্রকাশ করা হলো না।


কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে আরো দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা ক্যাম্প ও তার আশেপাশের এলাকা ক্রমাগত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পরিসংখ্যান মতে, গত ৭ দিনে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নতুন করে ১ হাজার ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যেখানে ৯৫৪ জন রোহিঙ্গা এবং ১৫৪ জন স্থানীয় বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।


এর বাইরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (৭ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৪৪ জন চিকিৎসা নিয়েছেন। যেখানে ৩২৩ জন স্থানীয় বাংলাদেশি এবং ১২১ জন রোহিঙ্গা। জেলা সদর হাসপাতালে গত ৭ দিনে নতুন করে ৯৪ জন আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। যেখানে রয়েছে ৭৬ জন স্থানীয় বাংলাদেশি ও ১৮ জন রোহিঙ্গা ডেঙ্গু আক্রান্ত।


উল্লেখ্য, ২০২২ সালে কক্সবাজারে মোট ১৯ হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ জন রোহিঙ্গা ও ৩ হাজার ৫৮৫ জন স্থানীয়। এই এক বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে রোহিঙ্গা ২৬ জন ও স্থানীয় ১৩ জন।

Tag
আরও খবর