নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতির বিধান বাতিলে হাইকোর্টের নির্দেশনা

কক্সবাজার জেলায় জায়গা জমি ক্রয়বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের আবেদন একমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ।


রবিবার (৩০ জুলাই) বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।



কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের দায়ের করা একটি রীট নম্বর ৮১৯৩/২০২৩ এর শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।


আদেশে বলা হয়, আগামী এক মাসের মধ্যে কক্সবাজার জেলায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের আবেদন নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়।


রীট পিটিশনে নাগরিক ফোরামের পক্ষ থেকে বলা হয়, কক্সবাজার জেলার ৩৩টি মৌজায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতির লাগে। এই অনুমতি নিতে গিয়ে অত্র এলাকার সাধারণ মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরে হয়রানির শিকার হয়। বিশেষ করে জেলার গরীব দুঃখী মানুষ জায়গাজমি ক্রয়-বিক্রয়ের অনুমতি নিতে গিয়ে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ে। ২০১২ সাল থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসন জেলার ৩৩ মৌজায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ে জেলা প্রশাসকের পূর্বানুমতির বিধান কার্যকর করে আসছে।



কক্সবাজার নাগরিক ফোরাম জেলাবাসীর নাগরিকদের দুর্ভোগ লাগবের স্বার্থে জেলায় জায়গাজমি ক্রয়-বিক্রয়ের জেলা প্রশাসকের পূর্বানুমতি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রীট পিটিশন করেন। এই রীট পিটিশনের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট অজিহা আক্তার মালা।

Tag
আরও খবর