পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কক্সবাজার শাখার উদ্যোগে খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরিফ, কিয়াম, আখেরী মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ৬নং ঘাট এলাকায় হযরত ইমাম হোসাইন (রা.) ও হযরত ইমাম হাসান (রা.) সহ কারবালার ময়দানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, কক্সবাজারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চিশতি জানান, কক্সবাজারের এ কার্যক্রম দীর্ঘ ২০ বছর ধরে চলে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ কার্যক্রমের মাধ্যমে সমাজ অনেক শিক্ষা গ্রহণ করবে মনে করেন কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ।
এসময় আগত হাজারের অধিক এতিম ও এলাকাবাসীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকলকে তবরুক পরিবেশন হয়।
১৬ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৬৮ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭১ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২০২ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে