নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ২৩ জুন রবিবার বিকাল ৫টায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।


প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কাসেম আলী, পৌর আওয়ামী লীগ নেতা রফিক মাহমুদ, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী

সভায় আলোচনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


যার মধ্যে ১ আগস্ট কালো ব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা।


৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল।

৮ আগস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল।


১১ ও ১২ আগস্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন।


১৪ আগস্ট জেলা আওয়ামী লীগের সভায় যোগদান।


১৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক কাঙ্গালীভোজ আয়োজন।


২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদ দৌলত ময়দানে আলোচনা সভার আয়োজন।


২৬ আগস্ট বিকাল ৪টায় শহীদ দৌলত ময়দান থেকে বিশাল শোক র‍্যালির আয়োজন।


৩১ আগস্ট চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।


সভায় চিত্রাঙ্কন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে কবি আসিফ নুর কে আহবায়ক ও সত্যপ্রিয় চৌধুরী দোলন কে সদস্য সচিব ও ওয়াহিদ মুরাদ সুমন কে সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।কমিটিতে সদস্য হিসেবে আরও যারা আছেন মিজানুর রহমান, আরমানুল আজিম, ফয়সল হুদা, সোহেল রানা, সাগর পাল, এডভোকেট জহির ইসলাম।


উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়া উল্লাহ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা কাসেম কন্টাক্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য ফরহাদ রেজা, সাগর পাল সাজু, ৩নং ওয়ার্ড নেতা নুরুল আবছার সিকদার, আবুল কালাম, মোঃ ফোরকান, ৪নং ওয়ার্ড নেতা সামসুল ইসলাম ইয়াসির, ৬নং ওয়ার্ড নেতা রেজাউল করিম মিজান, ৮নং ওয়ার্ড নেতা রাজেনুল ইসলাম শিপু, ১১নং ওয়ার্ড নেতা ফিরোজ আহম্মদ।

Tag
আরও খবর