কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে রবিবার ২৩ জুলাই ।
চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর ১ টায় এ শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে নব নির্বাচিত পৌর পরিষদের শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।
গেলো ১২ জুন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভার নির্বাচন। এতে মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়। পাশাপাশি ১২ টি সাধারন ওয়ার্ড থেকে ১২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৪ টি ওয়ার্ড হতে ৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়।
গেলো ৫ জুলাই পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।
১৬ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২১ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৬৮ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭১ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
২০২ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে