নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে প্রবাসীকে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে মোহাম্মদ হোসেন নামে এক সৌদি প্রবাসীকে হত্যার দায়ে আট জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার, মঞ্জুর হোসেন,মোঃ আলম,শহর মুলুক ওরফে কালু,আনোয়ার হোসেন ওরপে কালুইন্যা,জসিম উদ্দিন,মোস্তাক,আক্তার কামাল,শাহাবউদ্দিন।রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শওকত বেলাল।


মামলার নথির বরাতে তিনি বলেন, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো: হোসেনের বাড়িতে তাঁর মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। এসময় তারা মো: হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

আরও খবর