নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবৈধ সম্পর্কের জেরে জনতার হাতে আটক মোনাফ সিকদার: অত:পর বিয়ে

কক্সবাজার জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদারকে পেশকারপাড়ায় এক নারীর সাথে অবৈধ সম্পর্কের জেরে আটক করেছে স্থানীয় জনতা।


বুধবার সকালে পেশকারপাড়া সমাজ কমিটির নেতৃবৃন্দ মোনাফ সিকদার কে ঐ নারীর তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে তালা খুলে আটক করে।



এসময় ঐ নারীর পরিবার জানান, “দীর্ঘদিন ধরে মোনাফ সিকদার আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। কিন্তু বিয়ে আজ অবধি করেনি।”


ঐ নারী জানান, “মোনাফ আমাকে বিয়ের কথা বলে দীর্ঘ ৮বছর ধরে রীতিমতো আমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে আসছে। এর মধ্যে মুনাফ অন্য এক মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করেছে। এরপরো আমাকে জোরপূর্বক অপব্যবহার করে আসছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না।”


পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ জানান, “মোনাফের দীর্ঘ ৮ বছরের যে সম্পর্ক তা অবৈধ ভাবে হয়ে আসছে। এব্যাপারে আগেও একবার সামাজিকভাবে বিয়ের আশ্বাস দিলেও মুনাফ তা আজ পর্যন্ত করেনি। তাই আজ সমাজ কমিটির সকলে তাকে হাতেনাতে ধরে কাজী ডেকে তার বিয়ের মাধ্যমে অবৈধ সম্পর্কের বৈধতা তৈরি করছি।”



এসময় শহর পুলিশ ফাড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ বলেন, “মোনাফ এবং সমাজের নেতারা সামাজিকভাবে বিয়ের মাধ্যমে তাদের অবৈধ সম্পর্কের সুরাহা করেন। তাই বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়।”


মোনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের প্রভাবশালী নেতা এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।

Tag
আরও খবর