নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার থিয়েটারের নতুন কমিটি গঠিত

 কক্সবাজারের গ্রুপ থিয়েটার চর্চার একমাত্র প্রতিনিধিত্বশীল নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি ইকবাল মোঃ শামশুল হুদা টাইডেল।

থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন অ্যাডভোকেট তাপস রক্ষিতের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের থিয়েটার বিভাগের প্রভাষক, বিশিষ্ট লেখক ও নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য।

এসময় থিয়েটারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বিশিষ্ট নাট্যজন সুশান্ত পাল বাচ্চু, থিয়েটারের শক্তিমান অভিনেতা প্রকৌশলী আবুল মনজুর, নাট্যকর্মী শাহানা মজুমদার চুমকী, মোঃ রাশেদ, প্রবাল পাল, আজাদ মনসুর আশুতোষ রুদ্র, জাহেদুল হক সুমন, মোঃ পারভেজ, বিশাল ভট্টাচার্য্য, মীম প্রমূখ।


নাট্যকর্মী ও সাংবাদিক আজাদ মনসুর ইন্টারনেটে পাঠানো এক বার্তায় জানান, থিয়েটারের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এটি বিলুপ্ত ঘোষণা করেন নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। পরে কক্সবাজার থিয়েটারের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি মনোনয়ন দেয়া হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পুনরায় ইকবাল মোঃ শামশুল হুদা টাইডেলকে সভাপতি ও অ্যাডভোকেট তাপস রক্ষিতকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি নুতন কমিটি গঠন করা হয়।

Tag
আরও খবর