নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড় ভাইকে প্রাণনাশের হুমকি, থানায় জিড

বড় ভাইকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ছোট ভাই। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বড় ভাই আবদুল মালেক। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার মোকতার আহমদের ছেলে। ছোট ভাই মো. শরীফ (৪০) কে বিবাদী করে ৯ জুলাই কক্সবাজার সদর থানায় এ সাধারণ ডায়েরি (নং ৬৫২) দায়ের করা হয়।


ডায়েরীর বাদি আবদুল মালেক জানান- তার ছোট ভাই শরীফ লোভী ও প্রতারক। ২ বছর পূর্বে রামুর চাকমারকুল এলাকার আপন খালাকে হজ্বে নেয়ার কথা বলে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন শরীফ। পরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও ওই টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত না পাওয়ার কারণে খালা জান্নাতুল বকেয়ার সাথে স্বামীর মনোমালিন্য ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।



স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের বিষয়টি নিয়ে নিরসনে ৭ জুলাই সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন আবদুল মালেক। এতে ক্ষিপ্ত হয়ে মো. শরীফ ওই বৈঠকেই তাকে (মালেক) মারধর করতে উদ্যত হয়।


এছাড়া গত ৯ জুলাই মো. শরীফ মুঠোফোনে বোন খতিজা বেগমকে কল করে আবদুল মালেককে গালমন্দ শুরু করে দেখে নেয়ার হুমকি দেন। এসময় মুঠোফোনে এ ঘটনার প্রতিবাদ জানালে আবদুল মালেককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও স্বপরিবারে হত্যার হুমকিও দেন মো. শরীফ।


প্রতারণার শিকার জান্নাতুল বকেয়া জানান- মো. শরীফ ২ বছর পূর্বে তাকে হজে¦ নেয়ার আশ্বাস দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে হজে¦ নেয়া দূরের কথা, টাকাগুলোও ফেরত দেয়নি। হজে¦ নেয়ার নামে সে বড় ধরনের প্রতারণা করেছে। এখন তার ভাগিনা মালেককে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর