নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

একমাসের মধ্যেই ডিসি সড়কের সংস্কার হবে, বললেন এমপি কমল

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ডিসি সড়কসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি। এ সময় এলজিইডির কক্সবাজারস্থ নির্বাহী প্রকৌশলী মো. মামুন খাঁন সাথে ছিলেন।


সড়ক পরিদর্শনকালে এমপি কমল বলেছেন, পানিরছড়া থেকে ভারুয়াখালী ডিসি সড়ক সংস্কারে আমার নিজের বরাদ্দ থেকে দরপত্রের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঠিকাদার যথাসময়ে কাজ না করায় মানুষ দুর্ভোগে পড়েছেন। এমতাবস্থায় স্থানীয় যুবসমাজ যারা সংস্কারের কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।


তিনি বলেন, আগামী দশদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করে প্রাথমিক ভাবে চলাচলের উপযোগী করা হবে এবং এক মাসের মধ্যে দরপত্র আহবানের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে।


সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকই অনেক কথা বলবেন। ষড়যন্ত্রকারিদের কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩টা থেকে ভারুয়াখালীর বিভিন্ন সড়ক পরিদর্শন ও পথসভায় তিনি এসব কথা বলেন।


স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মেহেদীর সঞ্চালনায় পথসভা ও পরিদর্শনকালে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর কাজী বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়নের আবুল কাশেম মেম্বার, কাজল মেম্বার, খোকন, আমান, বাবু, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে সন্ধ্যা ৬টায় সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Tag
আরও খবর