নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে সাংবাদিকের ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি

কক্সবাজারে সাংবাদিক জসিম উদ্দিনের ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।


মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সদর মডের থানার এসআই সোহেল পৌরসভার আলীরজাঁহাল এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি তারা।


জসিস উদ্দিন দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য।





ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আলীরজাঁহাল এলাকার একটি বহুতল ভবনের পাঁচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। বাসায় তালা দিয়ে গত ঈদুল আযহার আগের দিন দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে যান। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে তারা বাসায় ফিরেন। বাসায় ঢুকে শয়নকক্ষের পাশের বেলখনির গ্রিল ভাঙা ও স্টিলের আলমিরা ভাঙা দেখেন। ওই কক্ষে থাকা জামা-কাপড়সহ অন্যান্য আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।


জসিম উদ্দিন বলেন, ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার কারণে আমরা বাসায় ছিলাম না। এই সময়ে চোরের দল ঘটনাটি ঘটিয়েছে। স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে তারা।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছি।

Tag
আরও খবর