নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের স্থান পরিদর্শনে তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সরকারি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জুন) সকালে ‘‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’’ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্প কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 


এ সময়ে প্রকল্প পরিচালক মো: মনিরুজ্জামান, কক্সবাজার গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রস্তাবিত তথ্য কমপ্লেক্স একটি বহুমুখী ভবন হিসেবে ব্যবহৃত হবে। জেলা পর্যায়ে নির্মিতব্য এ আধুনিক তথ্য কমপ্লেক্সে অফিস অবকাঠামোর পাশাপাশি সিনেপ্লেক্স ও আইসিটি বিষয়াদি যেমন ইন্টারনেট, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। আইসিটি বিষয়াদিসহ ডিজিটাল ল্যাব স্থাপন করা হলে তথ্য কমপ্লেক্স একটি তথ্য ভান্ডার (Information Hub) হিসেবে পরিচিতি লাভ করবে। অন্যদিকে সিনেপ্লেক্সে প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ ধারার চলচ্চিত্র দেখার অভ্যাস গঠন ও চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সাধন হবে। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী ও যুব সমাজ মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ইতিহাস-ঐতিহ্য, জাতির পিতার কর্ম ও জীবনভিত্তিক চলচ্চিত্র দেখে সুস্থ ও বিনোদনসমৃদ্ধ প্রজন্ম এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। একই সাথে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত জেলা তথ্য কমপ্লেক্স ছাত্র-ছাত্রী, যুবসমাজ, গণমাধ্যমকর্মী, চলচ্চিত্রপ্রেমীদের মেলবন্ধন হিসেবে কাজ করবে।

আরও খবর