নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে উদ্ভাবনীমুলক উদ্যোক্তা মেলা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘‘উত্তরণ’’ এর আয়োজনে অরুনোদয় অডিটোরিয়াম এ কক্সবাজার জেলার স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনীমূলক কাজে উৎসাহিত করার জন্য একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। ইউএনডিপি’র সহযোগিতায় ‘‘উত্তরণ’’এর বাস্তবায়নে পাইলটিং ব্লু ইকোনোমি কম্পোনেন্টস ফর ক্রিয়েটিং ইকোনোমিক অপারচুনিটিস প্রকল্প’ এর আওতায় মেলায় তিনজন উদ্ভাবনীমূলক উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।





উক্ত আয়োজনকে সফল ও স্বার্থক করার জন্য জুরি বোর্ডে ছিলেন জেলা প্রশাসন কক্সবাজারের প্রতিনিধি, ‘‘উত্তরণ’’ এর প্রতিনিধি এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি (এক্সিলিরেটর ল্যাব) এর প্রতিনিধি। মেলার পূর্বে স্থানীয় উদ্যোক্তারা উদ্ভাবনীমূলক ব্যবসা সংক্রান্ত প্রকল্প প্রস্তাবনা জমা দেয় এবং মেলায় তাদের উদ্ভাবনীমূলক ধারণা উপস্থাপন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওশের ইবনে হালিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জিসিও,এনজিও সেল) জেলা প্রশাসন, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, ইউএনডিপি (এক্সিলিরেটর ল্যাব) এবং জনাব মনোয়ারা পারভীন, সিনিয়রসহ-সভাপতি কক্সবাজার উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং নির্বাহী পরিচালক কক্সবাজার উইমেন এন্ড চিলড্রেন ডেভলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়াও মেলায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ফাতিমা হালিমা আহমেদ, সম্বনয়কারী, উত্তরণ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, কাজি মোঃ সোহরাবসহ আরো অনেকে। এখানে উল্লেখ্য যে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং ইউএনডিপি বাংলাদেশ এর (এক্সিলিরেটর ল্যাব) প্রকল্পটিকে আর্থিক ও কারিগরি সহয়তা প্রদান করছে।

অনুষ্ঠানটি পরিচালনা করনে: সঞ্জয় আচার্য্য, প্রকল্প সমন্বয়কারী, উত্তরণ।

Tag
আরও খবর