নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেওয়ায় কক্সবাজারের জেলা ও দায়রা জজকে হাইকোর্টে তলব

আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে কক্সবাজার জেলা ও দায়রা জজকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জুলাই তাকে সশরীরে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।


আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান, এস এম আমজাদুল হক এবং তাহসিন মুক্তার নিশান।


মামলার বিবরণী থেকে জানা যায়, দ্রুত বিচার আইনের ধারা ৪ এবং ৫ এর অধীনে দায়েরকৃত একটি মামলায় ৯ জন আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে আসলে হাইকোর্ট তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। সে অনুসারে গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। 


তবে মামলার কোনও সার্টিফাইড কপি ছাড়াই একই দিনে কোনও রূপ আইনের বিধান না মেনে আসামিদেরকে জামিন দেন জেলা ও দায়রা জজ।


পরে উক্ত মামলার তথ্যদাতার পক্ষে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে করা ক্রিমিনাল রিভিশনের শুনানি শেষে জেলা ও দায়রা জজ কোন আইনে, কীভাবে জামিন দিয়েছেন সেই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

Tag
আরও খবর