নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার কারাগারে এক বন্দীর মৃত্যু

কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ রফিক নামক (২৯) নামক এক বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কারাগারের বন্দী মোহাম্মদ রফিক স্ট্রোক করলে তাকে প্রথমে কারাগার হাসপাতালে ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে মোহাম্মদ রফিক মারা যান।



বন্দী মোহাম্মদ রফিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।


জেলার শওকত হোসেন মিয়া আরও বলেন, মৃত বন্দী মোহাম্মদ রফিক এর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সহ সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে তার ভাই দেলোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর