নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার থেকে মুড়ির মোয়ার ভেতরে ইয়াবা পাচার, চট্টগ্রামে আটক

মুড়ির মোয়ার মধ্যে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ প্রিয়তোষ মজুমদার নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭। জব্দ মাদকের বাজারমূল্য ৩৬ লাখ টাকা।


রোববার (২১ মে) বিকেল পাঁচটায় কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক জব্দ ও পাচারকারীকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে, এমন গোপন সংবাদ র‌্যাবের কাছে ছিল। সেই পরিপ্রেক্ষিতে রোববার (২১ মে) বিকাল পাঁচটায় কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। পরে একটি যাত্রীবাহী বাসকে চেকপোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় গাড়ি থেকে নেমে এক ব্যক্তি শপিং ব্যাগ হাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


তিনি আরও জানান, শপিং ব্যাগটি তল্লাশি করে মুড়ির মোয়ার ভিতরে বিশেষ কৌশলে রাখা ১২ হাজার পিস ইয়াবা জব্দসহ আসামি প্রিয়তোষ মজুমদারকে আটক করা হয়। সে বিভিন্ন কৌশল অনুসরণ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করত। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।


আটক আসামি এবং জব্দ মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর