নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএনের উপ-পরিদর্শক ও তার স্ত্রীকে আটক

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।


জানা গেছে, রেজাউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে জানতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হাসান বারী নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর