নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন - ভূমিমন্ত্রী



“চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়ে বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় অর্থনৈতিক জোন, লালখান বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। ফলে নান্দনিকতায় রূপ পেয়েছে নদী-পাহাড় ও সমুদ্রবেষ্টিত এই চট্টগ্রাম।”

  ১৯ মার্চ রোববার চট্টগ্রাম আগ্রাবাদস্হ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একথা বলেন ।

গত এক দশকে চট্টগ্রামের উন্নয়নের চিত্র তুলে ধরে ভূমিমন্ত্রী আরও বলেন -  চট্টগ্রামে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও একটি আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার করার জন্য কাট্টলী ও সৈকত এলাকায় ভূমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।

এসময়  তিনি  চট্টগ্রামে ভুটান, থাইল্যান্ড, ভারত, নেপালের পর্যটক আকর্ষণ করতে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে একটি ‘ট্যুরিজম মেলা’ আয়োজনের পরামর্শও দেন।

সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে সাইফুজ্জামান বলেন, “অনেকেই মনে করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। কিন্তু বাংলাদেশ তা হয়নি। বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা থেকে অনেক শক্তিশালী।

“করোনা অতিমারি, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ এবং ডলার সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিপর্যয় হলেও আমাদের খাদ্য উৎপাদন ঠিক থাকায় সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছি।”

অনুষ্ঠানে চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আক্তার হোসেন, কো-চেয়ারম্যান মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন বক্তব্য রাখেন।

পরে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরীতে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথম, আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস দ্বিতীয় এবং কে ওয়াই টু টোন তৃতীয় স্থান এবং  স্টলগুলোর মধ্যে বিদ্যানন্দন প্রকাশনী, ড্রেস লাইন বাংলাদেশ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও যুগ্মভাবে তৃতীয় হয়েছে হ্যাপি ডে ও প্রাণ ডেইরি কতৃপক্ষের হাতে পুরুষ্কার ও সনদ তুলে দেন । 

আরও খবর