নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে ছয়দিন ব্যাপী ফার্নিচার মেলা শুরু

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান





চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে ছয়দিন ব্যাপী ফার্নিচার মেলা শুরু হচ্ছে। ফার্নিচার শিল্পে চট্টগ্রামের ঐতিহ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরের প্যাভিলিয়ন হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান বলেন, রুচিশীল ও সৌখিন মানুষের প্রথম পছন্দ আধুনিক ডিজাইনের ফার্নিচার। বরাবরই নিত্য-নতুন আসবাবপত্র এবং আধুনিক ডিজাইনে অফিস ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষের আগ্রহ রয়েছে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমাদের সংগঠনের আওতাভুক্ত সকল ফার্নিচার প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করে থাকে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত ফার্নিচার মেলাটি চলবে। এতে ২৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি কো-স্পন্সর হয়েছে ১২টি প্রতিষ্ঠান। মেলায় ফার্নিচার ক্রয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

১ ফেব্রুয়ারি বেলা ১২টায় অনুষ্ঠিতব্য মেলায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক থাকবেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

আরও খবর