নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে শেখ কামাল যুব গেমস উদ্বোধন

বেলুন উড়িয়ে শেখ কামাল যুব গেমস উদ্বোধন করছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান


 


চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অলিম্পিক পর্যায়ে পদক অর্জনের লক্ষ্যে
শেখ কামাল যুব গেমস শুরু হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ৮টি ইভেন্ট নিয়ে শুরু হল শেখ কামাল যুব গেমস- ২০২৩।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিন, লে কর্ণেল মো. মুনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের সামাজিক এবং মানসিক অবক্ষয় দূর করার জন্য নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করা প্রয়োজন।
খেলাধুলার মাঠ সংকটের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, অত্যন্ত ব্যস্ততম এই বন্দরনগরীতে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নাই। এজন্য আমরা চিন্তা করেছি চট্টগ্রামে শহরের অদূরে একটি স্পোর্টস ভিলেজ হবে যেখানে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, এথলেটিক্সসহ সকল ধরনের খেলাধুলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মেয়েদের খেলার জন্যও সেখানে পৃথক ব্যবস্থা থাকবে। এজন্য আড়াইশ বা তিনশ একর জমি প্রয়োজন। ইতোমধ্যে আমরা জমি খোঁজার কাজ শুরু করেছি।

প্রতিযোগিতার ৮টি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, দাবা, ঊশু, কারাতে, ব্যাডমিন্টন, তায়াকান্দো ও টেবিল টেনিস। চট্টগ্রামের ১৫ উপজেলাসহ মহানগরের প্রতিযোগীগণ ৮টি ইভেন্টে অংশগ্রহণ করছেন।

আরও খবর