নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সকল ষড়যন্ত্র, অর্থশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব - চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী




চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সাংবাদিকরা দেশের সচেতন নাগরিক। সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক। সমাজের যেখানেই অন্যায়-অনাচার দেখা যায়, সেখানেই আপনাদের সরব উপস্থিতি লক্ষ্যনীয়। কারণ  সাংবাদিকদের লেখনীর মাধ্যমে  সকল ষড়যন্ত্র, অর্থশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব। তাই আপনাদের সবসময় সতর্কতার সহিত কাজ করতে হয়। 

২৯ ডিসেম্বর  ( বৃহস্পতিবার ) প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম প্রেস ক্লাবের  দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।  
প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এর  সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে
রাখেন  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর  ( চৌধুরী ফরিদ )। 

সভাপতি   বক্তব্যে  আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিষ্ঠান। এই ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী এসেই জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন। গত ২ মেয়াদে আমার সভাপতি থাকাকালীন সময়ে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা যেভাবে সহযোগিতা করেছেন, সেজন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।

অনুষ্ঠানে  প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন

  এ সময় উপস্থিত  ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু ও মহসিন চৌধুরী প্রমুখ। 

  

আরও খবর