নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপির মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপির মৌন মিছিল





ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চট্টগ্রাম মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। 

  ১৮ জুলাই (শুক্রবার) বিকেল ৪টা ৩০ মিনিটে নগরীর কাজীর দেউড়িস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত সমাবেশের পর কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নুর আহমেদ সড়ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মৌন মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো নগরজুড়ে গণআন্দোলনের আবহ সৃষ্টি করে।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। যারা তখন বুকের রক্ত দিয়ে শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তারা কোনো দল-মতের জন্য নয়, দেশের মানুষের অধিকার ও ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করেছিলেন। কিন্তু আজ, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরিবর্তে আমরা যদি তাদের চেতনা ও ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে সেটা হবে এক সরাসরি বেইমানি।

তিনি বলেন, আজ যখন আবারও দেশে একদলীয় শাসনের নতুন ছক আঁকা হচ্ছে, তখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে একটি মহল ভিত্তিহীন অজুহাতে আবারও একটি প্রহসনের নির্বাচন সাজাতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই— জনগণকে বাইরে রেখে, শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করে আর কোনো প্রহসনের নির্বাচন এই দেশের মাটিতে হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতার লোভে রাজনীতি করে না। আমাদের রাজনীতি দেশের মানুষের ভোটাধিকার ও বেঁচে থাকার অধিকারের জন্য। শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি বদ্ধপরিকর। শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের মধ্য দিয়ে বিএনপি শহীদ পরিবারের পাশে থাকবে। শহীদদের হত্যার বিচার এখনো না হওয়াকে রাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সেই বিচার আদায় করাই হবে বিএনপির আগামী দিনের প্রধান লক্ষ্য।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন, সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।

নগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এম এ হান্নান, এস এম আবুল ফয়েজ, আবুল হোসেন, ইস্কান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, মশিউর আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, মোহাম্মদ জাফর আহম্মদ, এ কে খান, গাজী আইয়ুব, মাহাবুব রানা, নূর উদ্দিন হোসেন নুরু, হানিফ সওদাগর, মোহাম্মদ আবু মুসা ও মোহাম্মদ আজম।



আরও খবর