নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে ফেল থেকে পাস করেছে ৪৫ জন, জিপিএ-৫ পেল ২৪ শিক্ষার্থী

চট্টগ্রামে ফেল থেকে পাস করেছে ৪৫ জন, জিপিএ-৫ পেল ২৪ শিক্ষার্থী





  চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ড। এতে ফেল থেকে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবার এসএসসিতে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী ২৮ হাজার ৬০৭টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ২০২১ সালে এসএসসিতে ফল পরিবর্তন হয়েছিল ২১২ জনের। ২০২০ সালে পরিবর্তন হয়েছে ৬০৯ জনের।

নারায়ণ চন্দ্র নাথ আরও জানান, গত ২৮ নভেম্বর সারাদেশের মতো চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করে। এবার শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০ হাজার ৯৯ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ১৪ হাজার ১৯৪ জন। বাকিরা একাধিক বিষয়ে ফেল করেছে। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী আবেদন করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ সালে পুনঃনিরীক্ষণে ২১২ এবং ২০২০ সালে ৬০৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিলো।

আরও খবর