নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি




  বিশ্বব্যাপী কর্মরত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’  উপলক্ষে  ‘‘থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’’ এ প্রতিপাদ্য  নিয়ে ব্যাপক  উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে ‘‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ’  উদযাপিত হয়েছে।

১৮ ডিসেম্বর  (রবিবার ) সকালে  চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি, সম্মেলন কক্ষে অভিবাসন শীর্ষক আলোচনা সভা, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংককে সম্মাননা প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা  এবং প্রবাসী কল্যাণ ডেস্ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্র্তৃক প্রবাসী কর্মীদেরকে আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপনের কর্মসূচী পালিত হয়েছে।

   এসময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফ বিদেশ যাওয়ার আগে প্রবাসী কর্মীগণকে কারিগরী জ্ঞানে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করতে অনুরোধ জানান।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, বিকেটিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ মো. নুরুজ্জামানসহ, মাহিলা টিটিসি চট্টগ্রাম এর অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সীর মালিক, প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত বছরে সর্ব্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি মোঃ শোয়েব হোসাইন (সিংগাপুর), রেমিটেন্স প্রেরণের  করেন ৩৬ লাখ ৮৭ হাজার ৯ শত ৬৫ টাকা ৭৯ পয়সা এবং শামসুন নাহার (সুইডেন) রেমিটেন্স প্রেরণের করেন কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২ শত ৮৬ টাকা ৬৫ পয়সা , সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামে জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৪৯,৩৭৪ জন কর্মী বিদেশ গমনের জন্য নিবন্ধিত হন, জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৬৫,৮৬৩ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বিদেশ গমন করেন,  জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ২৭,৫৬২ জন কর্মী চট্টগ্রাম জেলা থেকে বহির্গমন ছাড়পত্র ইস্যু এবং জানুয়ারী ২০২২ থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত মোট ৮,৭৮৪ জন ব্যক্তিকে চট্টগ্রাম জেলা থেকে এনওসি প্রদান করা হয়।   

                                          

আরও খবর