নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন


  

  “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” - এ প্রতিপাদ্যকে  সামনে রেখে জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার  নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে   সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
   এসময় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ একসময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল।পরবর্তীতে সকলের যৌথ প্রচেষ্টায় আমরা এ অবস্থান থেকে সরে এসেছি। অর্থাৎ আমাদের স্ট্যাটাস অবশ্যই ভাল হয়েছে।

তিনি বিআরটিএ নিয়ে বলেন, সেখানে যে লাইসেন্স সিস্টেম রয়েছে সেটা যেন প্রপারভাবে হয় ও পরীক্ষার সিস্টেমটি যাতে সঠিকভাবে মূ্ল্যায়ন করা হয় । আগে যে সমস্যাটি ছিলো লাইসেন্স বা পরীক্ষার বিষয়টি নিয়ে সেটি এখন অনেকাংশে কমে এসেছে। তিনি দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্টদের  প্রতি অনুরোধ করে বলেছেন, যেসকল কর্মচারী বা কর্মকর্তা সরাসরি টাকাপয়সাসহ হাতেনাতে ধৃত হয়েছে এরকম লোকদের যতদ্রুত সম্ভব চার্জশীট দাখিল করে বিচারের ব্যবস্থাটা খুব দ্রুত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার  কৃষ্ণ পদ রায় বলেন, আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে তারপর অন্যকে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য উপদেশ দিতে হবে। যদি দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া একটি দৌড় প্রতিযোগীতা হয় তাহলে সেখানে কিন্তু সবাইকে অংশ গ্রহন করতে হবে। সেখানে আমি যদি একা দৌড়ায় বা আপনি একা দৌড়ান তাহলে সেটা কোন প্রতিযোগীতা হবে না। অতএব আমরা এ দুর্নীতিমুক্ত প্রক্রিয়া একটি প্রতিযোগীতা হিসেবে নিয়ে সেখানে সবাই অংশ গ্রহন করে দেশকে দুর্নীতিমুক্ত করি।

  দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ ,  মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

                                          

আরও খবর