নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে - তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ





তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,   চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও স্বাস্থ্যসেবার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। চট্টগ্রাম শহরের বর্তমান লোকসংখ্যা ৭০ লক্ষের বেশি, পুলিশের রিপোর্ট অনুযায়ী মেট্রোপলিটন এলাকায় লোকসংখ্যা ৮০-৮৫ লক্ষের মত এবং সে হিসেবে এখানে যেভাবে স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হওয়ার কথা ছিল তা কিন্তু হয় নাই। আমি মনেকরি যদি হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এখানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তাহলে স্বাস্থ্যসেবা সম্প্রসারিত করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে একটি পূর্নাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর মূখ্য সচিব  আহমদ কায়কাউস এবং তার সহকর্মীসহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যদের অভিনন্দন জানান। যারা ইতোমধ্যে হার্ট ফাউন্ডেশনে অনুদান দেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান।

    শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে চমেক হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এস এম আবু তৈয়বের সঞ্চালনায় ও
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।
উক্ত  অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী। চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আকতার। 

   বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, হার্ট ফাউন্ডেশনে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটা সম্মিলন রয়েছে। আমাদের চট্টগ্রামে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা এই ফাউন্ডেশনে অনুদান ও দাতা হিসেবে এগিয়ে এসেছেন এবং এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান হচ্ছে তাই এর আয় এই প্রতিষ্ঠানে ব্যয় হবে সেটা আমরা যেহেতু আশ্বস্ত পেরেছি আমরা মনে করি যেভাবে করে হার্ট ফাউন্ডেশন ঢাকায় বৃহত্তর জনগোষ্ঠীর হৃদরোগের চিকিৎসা কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চট্টগ্রামেও হার্ট ফাউন্ডেশন এ ভূমিকা পালন করবে।

সভাপতির  বক্তব্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস   বলেন, আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারি তাহলে করোনার সময় চিকিৎসার যে অব্যবস্থা দেখেছি তা দুর করতে পারি। করোনার সময় আপনারা সবাই জানেন , বহু দেশ ভ্যাকসিন বিনামূল্যে দিতে পারেনি, কিন্তু বাংলাদেশ সরকার বুস্টার ডোজসহ মানুষকে বিনামূল্য তা দিয়েছে। কিন্তু ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে ২০ থেকে ২২ হাজার কোটি টাকার মত খরচ হয়েছে যা পদ্মা সেতুর নিমার্ণ ব্যয়ের চেয়ে বেশি হয়েছে। 

আরও খবর