নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম ইপিজেড এলাকায় ৫ বছরের শিশুকে ৬ টুকরো করে হত্যা

নিহত ৫ বছরের শিশু আয়াত





চট্টগ্রাম নগরের ইপিজেড  নয়াহাট   এলাকায় নিখোঁজের ১০ দিন পর ৫ বছরের  শিশু আয়াতের ৬ টুকরো   লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের উদ্দেশ্যে শিশু আয়াতকে  নির্মম হত্যা  করেন  তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে আকমল আলী রোড এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

জানা গেছে, ৫ বছরের শিশু আয়াতকে গত ১৫ নভেম্বর মকতবে যাওয়ার পথে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলি । এ বিষয়ে সেদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা। পিবিআই ঘটনাতদন্তের একপর্যায়ে ঘাতক আবিরকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে আকমল আলী গেট এলাকা থেকে আয়াতের ৬ টুকরো খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, ঘাতক আবির আলী আগে শিশু আয়াতের দাদার বাড়িতে ভাড়াটিয়া ছিল৷ একটি পোশাক কারখানায় কাজ করা আবির গত ১৫ নভেম্বর আয়াতকে অপহরণের চেষ্টা চালালে সে চিৎকার করে উঠে৷ সে সময় আবির শ্বাসরোধ করে আয়াতকে হত্যা করে৷ এরপর আয়াতের নিথর দেহ ঘাতক আবির তার বাসায় নিয়ে গিয়ে ৬ টুকরো করে দুটি ব্যাগে ভরে রাখে৷ পরদিন ১৬ নভেম্বর সেই দেহের টুকরোগুলো বেড়িবাঁধ সংলগ্ন খালে ফেলে দেয়।

এদিকে শিশু আয়াতের  খন্ডবিখন্ড লাশ উদ্ধারের পর এলাকায়  চলছে শোকের মাতম। আয়াতের মা-বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। শিশু এ  ঘটনায় ইপিজেডসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর