নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামীতে বাংলাদেশেও চালু হবে ই-ভিসা - স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ই-গেইটের উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামীতে বাংলাদেশেও
ই-ভিসাও চালু করার পরিকল্পনা রয়েছে ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম  শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ই-গেইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ র্নিমাণ করবেন। তিনি তার কথা রেখেছেন। এ সেক্টরটা তিনি সম্পূর্ণ ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছেন। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-গেইট ও ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। আমি মনে করি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্প ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে। এর ফলশ্রুতিতে ইমিগ্রেশন সেবা প্রত্যাশী সকল বাংলাদেশী নাগরিকরা এর সুফল ভোগ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও জাতির উন্নতির স্বার্থে বর্তমান বিশ্বে প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ২২ জানুয়ারি ২০২০ সালে মাননীয় প্রধামন্ত্রী মাইক্রো প্রসেসর চিপযুক্ত ই-পাসপোর্টের উদ্বোধন করেন। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু হয়। ই-পাসপোর্ট একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অধিকতর নিরাপদ ভ্রমণ দলিল, যা ই-গেইটের সহায়তায় দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের ইমিগ্রেশন আরও সহজ ও নিরাপদ করবে। 

ইতোমধ্যে বাংলাদেশ ICAO (International Civil Aviation Organization) এর ৭২তম সদস্য পদ প্রাপ্ত হয়েছে। এর ফলে বাংলাদেশিগণ পর্যায়ক্রমে ICAO এর অন্যান্য সদস্য দেশ সমূহের ই-গেইটের সুবিধা গ্রহণ করতে পারবে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ই-পাসপোর্টের ক্ষেত্র প্রসারিত হবে।

আরও খবর