নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাগরপথে অবৈধ বাণিজ্য - চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের হাতে আটককৃতরা



চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেড় লাখ টাকার বিদেশি মুদ্রা, বিপুল পরিমান ডিজেল, সিগারেটসহ  ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

 ১২ নভেম্বর   ( শনিবার ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি  গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা  হলেন- পতেঙ্গা চরপাড়া ইব্রাহিমের বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে আলী হোসেন (৩৮), বাগেরহাট মোংলা বন্দর মাদ্রাসা রোডের মৃত জুলফিকার হায়দারের ছেলে রবিউল ইসলাম সোহাগ (৩৪), মোংলা কানাই নগরের মৃত আমিন উদ্দিনের ছেলে মো. জাকির ব্যাপারী (৪৮), নোয়াখালী মাইজদি নতুন সখুচর এলাকার রাফিউল ইসলামের ছেলে মো. রাশেদ (২৩), মোংলা সুন্দরবন কচু বনিয়া এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (১৬) এবং ঝিনাইদহ মোলকুপা হরিয়ারা এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে সিহাব হোসেন (১২)।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করা বিদেশি বাণিজ্যিক জাহাজে প্রয়োজনীয় রসদ সরবরাহ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সি। কিন্তু কিছু চোরাকারবারী অনুমতি ছাড়া শুল্ক ফাঁকি দিয়ে এসব জাহাজে বিভিন্ন রসদ, গ্যাস সিলিন্ডারসহ নানা পণ্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে পাচার করে আসছিল। এই সুযোগে বিভিন্ন জাহাজে চুরি-ডাকাতির ঘটনাও ঘটে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, অভিযানের সময় চট্টগ্রাম বহির্নোঙরে MV BAO YU নামে অবস্থান করা জাহাজের আশপাশে একটি স্পিডবোর্ড ঘোরাঘুরি করছিল। ধাওয়া করে স্পিডবোর্ডটিসহ ছয়জনকে আটক করা হয়। পরে তল্লাশি করে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের বিদেশি মূদ্রা, ৬৪০ লিটার ডিজেল, এক হাজার শলাকা বিদেশি সিগারেট এবং ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত স্পিডবোটটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা মালামালসহ আটক ৬ জনকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর