নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ - চট্টগ্রাম প্রশাসক

মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান




জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ।  তাঁদের সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। স্বাধীনতার ৫০ বছর পরেও মুজিব শতবর্ষে আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে সম্মানিত করা হচ্ছে। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

 ১০ নভেম্বর  ( বৃহস্পতিবার )  সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক  মোহাম্মদ মমিনুর রহমান  এ সব কথা বলেন । 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহম্মদ।

অনুষ্ঠানে নগরের সব যুদ্ধকালীন কমান্ডার, মহানগর ইউনিটের সব কর্মকর্তা, সব থানা কমান্ডারসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার প্রকৌশলী আবদুল্লাহ আল-হারুন, ডা. মাহফুজুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হোসেন, সাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, আবু সাঈদ সর্দার, জাহিদ হোসেন, এম এনামুল হক চৌধুরী, নগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডারসাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আহমাদুর রহমান সিদ্দিকী, ওসমান গণি, মো. হারিছ, শওকত হাফিজ খান রুমু, অরুণ দাশ, এসএম জাগির হোসেন মিজান, নুরুল বশরসহ বিভিন্ন থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা।

আরও খবর