নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরকারের দূর্নীতি-লুটপাটে জনগণের জীবন দূর্ভীষ - চট্টগ্রামে জাসদ নেতৃবৃন্দ

জাসদের ৫০বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম ইপিজেড মোড়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করছেন অতিথিবৃন্দ





জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে জাসদের ৫০বছর পূর্তি  উপলক্ষে চট্টগ্রাম  ইপিজেড মোড়ে   বেলুন উঠানো , আলোচনা সভা  এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।

   ৩১ অক্টোবর সোমবার বিকালে   আয়োজিত এ  সভায়  প্রধান বক্তার  হিসাবে  বক্তব্যকালে  জাসদ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর সাধারণ   সম্পাদক,  ব্যাংকার জসিম উদ্দিন বাবুল বলেন - সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের সর্বস্তরে দূর্নীতি-লুটপাট , বিদ্যুতের অতিমাত্রা লোডসেটিং,নিত্যভোগ্যপণ্য- (চাল-ডাল,তেল-চিনি,শাক-সবজি,মাছ-মাংশ) সহ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বাড়িয়ে জনগণের স্বাভাবিক জীবন-যাপন কে অনেকটাই দূর্ভীষ করে তুলেছে। 

জাসদ প্রতিষ্ঠা হবার পর থেকে দেশের সকল অন্যায়-অত্যাচার, জুলুম,দূর্নীতি-লুটপাট অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করেছে। সরকারের মন্ত্রী-এমপিদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না। শ্রমজীবিদের যথাযত পারিশ্রমিক না দিয়ে নিত্যপণ্যর দাম পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি করে চরম শোষননীতিতে উপনীত হয়েছে বর্তমান সরকার ব্যবস্থা। তাই স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষের মরণ মরন্তীতে এসে পৌছেছে।

এর আগে বিকেলে  রং বেরংরে ৫০টি বেলুন উড়িয়ে সূবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের প্রবীন সাংবাদিক-লেখক ওকলামিষ্ট মোঃ নাছির উদ্দিন চৌধুরী। বন্দর থানা জাসদের সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম নগর সাঃসম্পাদক, সাবেক ব্যাংকার জসিম উদ্দিন বাবুল, আরো বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রিয় জাসদের সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন, দঃ জেলার জাসদের সাঃসম্পাদক মোহাম্মদ হোসেন,ইপিজেড শ্রমিক জোটের সভাপতি বাবু বোধি পাল বড়ুয়া,নগর জাসদ সহ-সভাপতি মোঃ ইদ্রিস,পতেঙ্গা থানা জাসদ নেতা মোঃ সোলাইমান,বন্দর থানা জাসদের সাঃসম্পাদক মোঃ হারুন,ইপিজেড জাসদের সাঃসম্পাদক মোঃআবুল কালাম, জাতীয় যুব জোট নেতা মোঃ জাহিদুল ইসলাম রুবেল,বীর মুক্তিযোদ্ধা সন্তান ও জাসদ ৩৮নং ওয়ার্ড নেতা মোঃ শহিদুল ইসলাম শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিমাত্রা লোডসেটিং,নিত্যভোগ্যপণ্য সহ দ্রব্যমূল্যের লাগামহীনের প্রতিবাদে ইপিজেড মোড় থেকে এক বিশাল মশাল মিছিল  ভিআইপি সড়ক প্রদক্ষিণ করে ব্যারিস্টার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

আরও খবর