নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চসিক ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্তের বিরুদ্ধে আদালতে চাদাবাজির মামলা

চসিক ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত


 

  চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় এলাকায় বসা হকারদের কাছ থেকে দৈনিক দুই হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে    চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সংরক্ষিত-৭ (১৬, ২০ ও ৩২) ওয়ার্ডের  কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন টেরীবাজার, আন্দরকিল্লাহ হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। 

মামলার অপর  দুই আসামি হলেন, অপু ধর রাজ (২৮) ও মো. ইসমাইল (৪০)।  

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী বিশ্ব শীল গণমাধ্যমকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদি মো. লোকমান হাকিম দাবি করেন, সর্বশেষ গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতটার সময় জেনারেল হাসপাতালের বিপরীতে আন্দকিল্লা জামে মসজিদের দ্বিতীয় গেইটের সামনে ফুটপাতের ওপর মামলার তিন আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন ব্যক্তি হকার মোহাম্মদ হাসান আলীর কাছ থেকে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে ফলের ঝুড়ি রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।   

তার দাবি, তিনি নিজেও প্রতিদিন দুই হাজার টাকা হারে চাঁদা প্রদান করতেন।

আরও খবর