নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সমাবেশ

৪৮ ঘন্টার অবরোধের ১ম দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সমাবেশ





বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে আবারও শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনে বুধবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সমাবেশ  করেছে বিএনপির নেতাকর্মীরা।

  চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে নগরীর চাঁন্দগাও কাপ্তাই রাস্তার মাথা এলাকায়  মিছিল ও সমাবেশ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির।

   এদিকে অবরোধের সমর্থনে আগ্রাবাদ গোসাইলডাঙ্গা এলাকায়  থানা বিএনপির সভাপতি হাজী মো. হানিফ সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল হাসানের নেতৃত্বে  মিছিলে  করেছেন  বন্দর থানা বিএনপি।

এছাড়াও মহানগরীর মুরাদপুর এলাকায় মিছিল করেছে মহানগর যুবদল। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। নগরীর প্রবর্তক মোড় এলাকায় মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু মিছিলের নেতৃত্ব দেন। 

আরও খবর