নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও পিকেটিং মাধ্যমে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালিত , গ্রেফতার ১০

চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল







সরকারের  পদত্যাগ ও একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে  বিএনপির ডাকা  ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ন ভাবে পালিত হয়। সকাল থেকে  নগরে যানবাহন চলাচল করতে দেখা গেলেও প্রাইভেট কার ও গণপরিবহন কম ছিল। দূরপাল্লার বাস চলাচল করেনি।

সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায়  বিএনপি ও জামায়াতের  নেতাকর্মীদের  বিক্ষোভ  মিছিল ও পিকেটিং  করতে দেখা যায় ।


হরতালের সমর্থনে সোমবার সকালে খুলশি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমের নেতৃত্বে খুলশী এলাকায় মিছিল করে নেতাকর্মীরা। নগরীর আমবাগান এলাকায় আরেক মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলেরসহ নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু।

এদিকে সোমবার সকালে নগরীর জামাল খান মোড়, অসকার দিঘির পাড় ও কাজীর দেউড়ি এলাকায় মিছিল বের করে মহানগর মহিলা দল। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা মনি ওই মিছিলের নেতৃত্ব দেন।

তাছাড়া সকালে  নগরীর রাহাত্তার পুল এক কিলোমিটার এলাকায় ঝটিকা মিছিল করেছে চান্দগাঁও থানা বিএনপি ও যুবদল। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু ও চাঁন্দগাও থানা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন মিছিলের নেতৃত্ব দেন।

এছাড়া নগরীর মাঝিরঘাট এলাকায় মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিন মিছিলে নেতৃত্ব দেন।

  রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ মহানগর বিএনপির ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ মা‌নিককে ডবলমুরিং থানা, পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন কুতুবকে পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদকে হালিশহর থানা, আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক রুবেল সদরঘাট থানা, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির হোসেন, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. বেলাল, উত্তর হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেক, চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা ইমতিয়াজ হাসান‌কে স্ব স্ব থানার পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে।


  

আরও খবর