নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘূর্ণিঝড় মিধিলির কারণে চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩,বন্ধ রয়েছে পণ্য উঠা - নামার কাজ

ঘূর্ণিঝড় মিধিলির কারণে চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩,বন্ধ রয়েছে পণ্য উঠা - নামার কাজ







ঘূর্ণিঝড় মিধিলির কারণে চট্টগ্রাম বন্দরে এলার্ট–৩ জারি করা হয়েছে । বন্ধ রয়েছে পণ্য  উঠা - নামার কাজ,  সরিয়ে নেওয়া হয়েছে বন্দর জেটিতে থাকা  জাহাজগুলো।

আজ শুক্রবার ( ১৭ নভেম্বর)  সকাল ১১টায়  বন্দর ভবনে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে
বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় বন্দরের বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। এরই মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে,  খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।  বন্দর চ্যানেলের সকল লাইটারেজ জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বন্দ২রের বিভিন্ন জেটি থেকে ১২টি  জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রাম মহানগরী ও জেলার উপজেলাসমূহে গত বৃহস্পতিবার থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকেই চট্টগ্রামের আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে আছে। সূর্যের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে।

জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মিধিলির মোকাবিলায় চট্টগ্রামে ৬০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন রাতে জরুরি সভা করে ঘূর্ণিঝড় মিধিলির সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ২২ লাখ ৩০ হাজার টাকার পাশাপাশি ২৪৪ মেট্রিক টন চাল, ছয় লাখ ৮০ হাজার গো খাদ্য, ছয় লাখ ৮০ হাজার শিশু খাদ্য মজুত আছে। জেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।





আরও খবর