নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার এর সহধর্মিণীর দাফন সম্পন্ন , বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার এর সহধর্মিণীর দাফন সম্পন্ন , বিভিন্ন মহলের শোক





চট্টগ্রাম নগরের বিশিষ্ট নাগরিক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্যাগী নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার এর সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, এ্যাড ভিশন বাংলাদেশ এর সভাপতি, তরুণ আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর মাতা নাজমুন নাহার বেগম (৭১) আজ ৩ নভেম্বর শুক্রবার বিকাল ৫ নগরের গোসাইলডাঙ্গাস্হ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ,,, রাজেউন) ।

মৃত্যুকালে দুই ছেলে, দুই কন্যা,নাতি - নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

৪ নভেম্বর শনিবার সকাল ১১টায়  নামাজে জানাজা শেষে  গোসাইলডাঙ্গা হাশেম সওদাগর জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে  মরহুমার দাফন সম্পন্ন হয়।

মরহুমা নাজমুন নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী,চট্টগ্রাম -১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, চট্টগ্রাম -১০ আসনের সাংসদ মো মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন,আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুব লীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সভাপতি ইমরান আহমেদ ইমু,সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর,  ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, এ্যাড ভিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক হেলাল আকবর চৌধুরী বাবর,  সাধারণ সম্পাদক মো মাসুদ রানা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর সভাপতি মো:  হাসান মুরাদ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চসিক কাউন্সিলর মো মোরশেদ আলী, মো জাবেদ, আলহাজ্ব আব্দুস সালাম মাসুম,সাবেক কাউন্সিলর হাজী মো জাহাঙ্গীর আলম চৌধুরী ।
শোক বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও খবর