নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম কর্ণফুলীতে যাত্রীবাহি বাসে আগুন


বিএনপি’ - জামাতের  ডাকা  সারাদেশে চলমান অবরোধের দ্বিতীয় দিনে  দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন ভেল্লাপাড়া ব্রিজ  এলাকায় একটি যাত্রীবাহি  বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে  বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার পথে ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে পটিয়ার দিক থেকে ২০-৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এক পর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফাযার সার্ভিসের একটি টিম  ঘটনাস্থলে পৌঁছে  দ্রুত  আগুন নিয়ন্ত্রণে আনে।

উক্ত ঘটনায়   বাসটির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হয়েছেন। তিনি বর্তমানে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  বলে জানা যায় ।

বাসটির মালিক  ইরফান শিকদার বলেন, ‘সরকারের আহ্বানে রাস্তায় গাড়ি নামিয়েছি। রাস্তায় পুলিশ থাকলে গাড়িতে আগুন দিতে পারত না।’

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী বলেন, বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন জানিয়েছেন, পটিয়ার দিক থেকে কিছু যুবক এসে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তাদের মধ্যে অনেকে মুখোশ পরা ছিল। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

আরও খবর