নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সিইউজের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সাংবাদিক নেতৃবৃন্দ।





ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ওমর কায়সার, প্রেস ক্লাবের
সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঢাকায় নয়াপল্টনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যেভাবে সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়েছে তাতে মনে হয়েছে তাদের সব ক্ষোভ সাংবাদিকদের ওপর এবং পরিকল্পিতভাবেই তাঁরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ধরণের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্খিত ও দুঃখজনক। নেতৃবৃন্দ ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য দাবি জানান তাঁরা।

সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, দৈনিক পূর্বকোণ ইউনিট চিফ মিহরাজ রায়হান, দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট চিফ স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিট চিফ সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম, ডেপুটি ইউনিট চিফ দীপঙ্কর দাশ।

সমাবেশে অংশ নেন সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম ও ফারুক তাহের, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক আল রাহমান, নির্বাহী সদস্য আইয়ুব আলী, সিইউজের সদস্য দেবপ্রসাদ দাশ, জামালুদ্দীন ইউসুফ, আবসার মাহফুজ, সহিদুল ইসলাম সহিদ, সাইদুল আজাদ, হেলাল সিকদার, সুবল বড়ুয়া, প্রীতম দাশ, কাজী মনজুরুল ইসলাম, সৌরভ দাশ, আহসান হাবিবুল আলম, ফরিদ উদ্দিন, বিশ্বজিৎ পাল, অনুজ দেব, চম্পক চক্রবর্তী, নুর মোহাম্মদ রুবেল, রুমন ভট্টাচার্য, জিগারুল ইসলাম, আবুল হোসাইন মো. কাউসার, জমির উদ্দিন, আকমাল হোসেন, মিনহাজুল ইসলাম, ইমরান এমি, শফিকুল ইসলাম, বাচ্চু বড়ুয়া, মির্জা ইমতিয়াজ শাওন, এম হাবিব রেজা, সৈয়দ তাম্মিম মাহমুদ, রিমন সাখাওয়াত, সুজাউদ্দিন তালুকদার প্রমুখ

আরও খবর