নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রাম ইপিজেড শ্রমিকলীগ নেতা শেখ ফরিদ রিপনের পক্ষে গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম ইপিজেড শ্রমিকলীগ নেতা শেখ ফরিদ রিপনের পক্ষে গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ







চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড টি সি বি গল্লি এলাকায়  ইপিজেড থানা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফরিদ রিপন গরীব ও অসহায় মানুষের পাশে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

২৫ অক্টোবর ( মঙ্গলবার ) বিকেল সাড়ে ৩টার সময় গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে শ্রমিকলীগের শেখ ফরিদ রিপন বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আগে থেকেই গরীব  অসহায়দের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি , বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে সমগ্র বিশ্বেই অর্থনৈতিক মন্দা চলমান রয়েছে। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে জনকল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার সাধ্য মোতাবেক সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫আগস্টের কালো রাতে নির্মম হত্যা কাণ্ডের শিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একাত্তরের পরাজিত শত্রু বাংলার প্রকৃত ইতিহাসকে বিকৃত করার জন্য বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলার জন্য অতীতের ন্যায় এখনো নানামুখী ষড়যন্ত্রে রয়েছে। যারা বাস্তবকে অস্বীকার করে কল্পিত কাহিনী ও পরিস্থিতি বানিয়ে দেশের সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত ও বিপথগামী করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির ধারাকে ব্যাহত করতে চায়, ফলে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, সেই স্বপ্নই বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনাসহ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে, ইনশাআল্লাহ 

আরও খবর