নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘূর্ণিঝড় হামুন : ৭ নম্বর বিপদ সংকেত , চট্টগ্রাম বন্দরে এলার্ট ৩ জারি

ঘূর্ণিঝড় হামুন : ৭ নম্বর বিপদ সংকেত , চট্টগ্রাম বন্দরে এলার্ট ৩ জারি




সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন  আরও শক্তিশালী হয়ে চট্টগ্রাম-বরিশাল উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় । দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে পায়রার সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে এটি।  আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে এটি উপকূল অতিক্রম করবে।এদিকে ঝড়ের প্রভাবে সোমবার থেকে চট্টগ্রাম দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবারও বৃষ্টি হবে। এতে ঝড়ের গতি এবং শক্তি দুটোই কমে আসবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার বিশেষ ১০ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল বুধবার সকাল থেকে দুপুর নাগাদ এটি ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূলে উপকূল ঘূর্ণিঘড় হিসেবে অতিক্রম করতে পারে।


ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে   ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দর নিজস্ব সতর্কতা সংকেত এলার্ট ৩ জারি করেছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, “ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালু করেছে। বহির্নোঙ্গরে বন্ধ রয়েছে পণ্য খালাস। জেটিতে অবস্থানরত কিছু জাহাজ বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দিনের পরবর্তী জোয়ারে বাকি জাহাজগুলোও জেটি থেকে সরিয়ে দেওয়া হবে। তবে জেটি, টার্মিনাল ও ইয়ার্ডে পূর্বনির্ধারিত ডেলিভারি কার্যক্রম চলছে।

আরও খবর