নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনে ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আসকের মানববন্ধন

ফিলিস্তিনে ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আসকের মানববন্ধন





ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক হামলা,নির্যাতন ও শিশু গণহত্যা এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রে ও বোমা হামলার প্রতিবাদে যৌথ ভাবে মানববন্ধনের আয়োজন করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও ইন্টারন্যাশন হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপটার।
২২ অক্টোবর ( রবিবার)  সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে  ,আই, এইচ, আর, সি’র প্রেসিডেন্ট এম,এ,হাশেম রাজুর
সভাপতিত্বে ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির  সাধারণ  সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা: মাহফুজুর রহমান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মঈন উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আই, এইচ, আর, সি, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম,
প্রফেসর ইদ্রিস আলী, কর্ণফুলী নদী গবেষক,সাংবাদিক নুরুল হুদা,সাংবাদিক  মোঃ ইসমাইল ইমন , আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি । ডা: বেলাল মৃধা, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপশা) মহাসচিব প্রফেসর এম এ গফুর,  আবুল বাশার,আরঙ্গজেব সম্রাট প্রমুখ।  উক্ত মানববন্ধনে  বক্তারা ইসরাঈলের সন্ত্রাসী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ ৭০ বছর যাবৎ ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে আসছে বলে জানান।
বিশ্ব মানবাধিকার কর্মীদের ইসরাঈলের মানবাধিকার বিরোধী কার্যক্রম তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মুসলিম বিশ্বকে মুসলমানদের পবিত্র স্থান মাসজিদুল আকসা দখল মুক্ত করতে ও ফিলিস্তিনকে ইসরাঈলের হাত থেকে স্বাধীন করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাঈলের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের দাবি জানান।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর ন্যাক্কার জনক হামলা,শিশু হত্যা, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

আরও খবর